রাজনীতি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির হোসেন সেন্টুর নেতৃত্বে মহানগর যুবদলের বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু।

 

মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকালে এ শোডাউন করেন তিনি।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে জাকির হোসেন সেন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

 

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে র‍্যালিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সুসংগঠিতভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের জানান দেন তারা।

 

জাকির হোসেন সেন্টুর নেতৃত্বে নেতাকর্মীদের এই অংশগ্রহণ স্থানীয় যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ মোতালেব হোসেন, মোঃ রুবেল, মোঃ সালাউদ্দিন, মোঃ মাঈন উদ্দিন শেখ, মাহবুব আলম সুমন, মোঃ ঈমন, মোঃ সুমন, মোঃ কবির খান, মোঃ জসিম, মোঃ জাহাঙ্গীর, শ্রমিক নেতা কামাল, মোঃ সোহেল, মোঃ ইকবাল, মোঃ শরীফ, মোঃ পারভেজ, মোঃ সালাউদ্দিন, মোঃ সুৃমন, শেখ ফরিদ হোসেন, মোঃ সুমন, মোঃ মিজু, হায়দার আলী, মোঃ শফিক, মোঃ মঈন, মোঃ রোমান, জাফর আহমেদ, মোঃ সাদ্দাম, মোঃ রিফাত, মোঃ গিয়াস, মোঃ রোকন, মোঃ জব্বার, মোঃ শাহীন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button