প্রথম নির্বাচনেই চমক দেখালেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়
প্রথম নির্বাচনেই চমক দেখালেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে বুথফেরত জরিপে বড় আলোচনায় এখন অভিনেতা । নিজের নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সম্ভাব্য বড় সাফল্যের ইঙ্গিত দিয়েছেন এই জনপ্রিয় তারকা।
বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, বিজয়ের দল পেতে পারে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন। কিছু বিশ্লেষক তো তাকে ইতোমধ্যেই “কিংমেকার” হিসেবেও দেখছেন। রাজনৈতিক অঙ্গনে নতুন হলেও জনসভায় বিপুল জনসমাগম এবং তরুণ ভোটারদের সমর্থন তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
তবে সব জরিপ একরকম নয়। কিছু জরিপে বর্তমান মুখ্যমন্ত্রী -এর ডিএমকে জোটকে এগিয়ে রাখা হয়েছে। আবার এআইএডিএমকে জোটও শক্ত অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি। এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে— সত্যিই কি প্রথম নির্বাচনেই ইতিহাস গড়তে যাচ্ছেন থালাপতি বিজয়

