অপসংস্কৃতির কবলে পবিত্র আশুরা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
অপসংস্কৃতির কবলে পবিত্র আশুরা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ( ১৮ জুন ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি ও ডিআইটি মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল।
আল্লামা আব্দুল আউয়াল বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, যেনো পবিত্র আশুরার দিন যোহর এর পর থেকে রাত পর্যন্ত রাস্তা টাকে যেনো নিজেদের নিয়ন্ত্রণে রাখে শিয়াদের দখলে যেনো ছেরে না দেয়। এখন পর্যন্ত শিয়াদের দখলে দেওয়ার কারনে তাদের দৌরাত্ম বেরে গেছে এবং তারা তাদের অপকর্ম করেছে ও তাদের আস্তানা গড়ে তুলেছে। তারা এভাবে রাস্তায় নেমে মানুষের চলাচলে ব্যাঘাত ঘটিয়ে মানুষের যাতায়াতের সমস্ত ব্যবস্থা বন্ধ করে দিতে পারেনা, তাদেরকে এই সকল সুযোগ করে দিয়েছেন একমাত্র আমাদের প্রশাসন। আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা যদি অপসংস্কৃতি থেকে দেশকে বাচাতে চান, মুসলমানদের যদি বাঁচাতে চান তাহলে তাদেরকে অবশ্যই শিয়া দের এই সুযোগটা না দেওয়ার জন্য প্রশাসনকে আমি জোর দাবি জানাবো। সারা বাংলাদেশ নিয়ে আমাদের এখন এতো মাথা ব্যাথা নেই আপাতত আমাদের নারায়ণগঞ্জকে এই সমস্ত শিহা সম্পদায়ের অপসংস্কৃতি থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করার জন্য আমার প্রথম সেমিনারের মাধ্যমে নেমেছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে একদিন এমন পরিস্থিতি তৈরি হবে যেদিন আমার ওই আশুরার দিনে পুরো শহরটা মিছিলে ভরপুর করে জনসভা করে শিয়াদের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমরা বদ্ধপরিকর হবো
তিনি আরো বলেন, হিন্দুরা যখন তাদের ধর্ম পালন করে তখন সরকারি ভাবে তাদের যে সময় বেধে দেওয়া হয় তারা তখন ওই সময়ের মধ্যে তাদের প্রতিমা বিসর্জন দেয়। যারা শিয়া মুসলিম তারা এই সমস্ত অপসংস্কৃতি কাজ করছে তারা মুসলমান দাবীদার হইয়া মুসলমানদের সংস্কৃতিকে নষ্ট করে অপসংস্কৃতির রূপ নিয়েছে বিধায় তাদেরকে সুযোগ দেওয়াটা আমরা ভালো মনে করিনা। যদি এদের এই সমস্ত অপসংস্কৃতি বন্ধ করার জন্য প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো প্রয়োজন আমরা আমাদের নিজেদের জান দিয়ে মেধা দিয়ে রাস্তায় নেমে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মুফতী মামুন ফেরদাউস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অন্তবর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্ট ড. আ ফ ম খালিদ হোসাইন, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা মূসা আল হাফিজ,অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবদুল কাদির, মাওলানা আবু তাহের জিহাদী, জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ।

