এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের দ্রুত সুস্থতা কামনায় সহকর্মীদের দোয়া প্রার্থনা
এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের দ্রুত সুস্থতা কামনায় সহকর্মীদের দোয়া প্রার্থনা

দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার,দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গত এক সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। হঠাৎ কোমর ব্যথা ও পায়ের রগে টান অনুভব করায় তাকে নারায়ণগঞ্জের ল্যাবএইড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
চিকিৎসক প্রাথমিক শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কিছু ওষুধ দেন এবং ব্যথা কিছুটা কমলে এমআরআই করার পরামর্শ দিয়েছেন। ওষুধ সেবনের পর ব্যথা কিছুটা উপশম হলেও তা আবার ফিরে আসছে। এ কারণে গত ৭ দিন ধরে তিনি স্বাভাবিক কাজকর্মে অংশ নিতে পারছেন না এবং চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন।
নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনে সাদা মনের মানুষ ও সাংবাদিক সমাজে সকলের নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। পেশাগত দায়িত্বের পাশাপাশি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটিকে সংগঠিত করতে তার নিরলস ভূমিকা সবার কাছে প্রশংসিত।
তার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে গণমাধ্যম কর্মী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির এক বিবৃতিতে বলা হয়, আমরা মহান আল্লাহ পাকের অশেষ রহমত কামনা করছি। আল্লাহর নামের ফজিলতে যেন আমাদের প্রিয় সহকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক সমাজের পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তার আশু রোগমুক্তি কামনা করেছেন।

