বিবিধ

ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

 

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ হিমালয় চাইনিজ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় বিগত বার্ষিক সাধারণ সভার বিবরণ তুলে ধরা হয় ও বার্ষিক রিপোর্ট পেশ করা হয়৷

নেতৃবৃন্দের বক্তব্য শেষে ২০২৬-২০২৭ সালের নবনির্বাচিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটিতে যারা রয়েছেন – সভাপতি এম এস এ মনির, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী জিন্নাহ খান, সহ-সভাপতি মোশারফ হোসেন মিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিংকন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, লাইব্রেরি সম্পাদক নাজমুল হক শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সমাজকর্ম বিষয়ক সম্পাদক প্রণব কুমার রায়, লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক জুবের আলম জীবন, তথ্য বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, নির্বাহী সদস্য এড. আব্দুল জলিল দেওয়ান, রতন কান্তি ধর, এড. নাসির উদ্দিন, মাহবুবুল হক, এড. নবী হোসেন, এড. আমিনুল ইসলাম, এড. নাসির উদ্দিন ও এড. ওয়াসীম আকরাম।

Leave a Reply

Back to top button