বিবিধ

ভূইগড় বাসস্ট্যান্ডের পাশে পড়ে থাকা বেওয়ারিশ মরদেহ দাফন

ভূইগড় বাসস্ট্যান্ডের পাশে পড়ে থাকা বেওয়ারিশ মরদেহ দাফন

 

নারায়ণগঞ্জের ভূইগড় কবরস্থানে এক বেওয়ারিশ (পরিচয়হীন) মরদেহ দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূইগড় বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। বিকেলে বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পায়।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব জোয়াদ্দারের সার্বিক সহযোগিতায় মরদেহটি ভূইগড় কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।

এর আগে মাঝিরবাগ জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল্লাহর ইমামতিতে মরদেহটির জানাজার নামাজ সম্পন্ন হয়।

দাফন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনির। এছাড়াও সহযোগিতা করেন সাজ্জাদ, উজ্জ্বল, শাহাদাত ও শামীম।

Leave a Reply

Back to top button