বিবিধ

পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

 

মঙ্গলবার ১৮ আগষ্ট বিকালে নারায়ণগঞ্জ শহরের ‘পাইকপাড়া মুসলিম ইন্সটিটিউট ক্লাব’ এর আয়োজনে পাইকপাড়া পানির টাঙ্কির সংলগ্ন ১৬নং পাইকপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

প্রধান অতিথি এড. সাখাওয়াত হোসেন খান বক্তব্যে বলেন, আমাকে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব কে দিয়েছে? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি এই দেশকে একটি উন্নত রাষ্ট্র, উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে পারেন। গত ১৫, ১৬, ১৭ বছর একটা ফ্যাসিস্ট শাসন ছিল। সেই শাসনে যেভাবে কাজ হয়েছে, যেই সকল কাজ হয়েছে, সেইভাবে যদি আমরাও করি, তাহলে তো আওয়ামী লীগের সাথে বা ফ্যাসিস্টদের সাথে আমাদের পার্থক্য হইলো না।

 

আমাদেরকে বলা হয়েছে যে, এই সরকার যেটা জনগণের সরকার। জনগণের সকল প্রকার সুবিধা-অসুবিধায় পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। এবং আমরা বলতে চাই, আমরা এই নারায়ণগঞ্জের কিছু পরিবর্তন করতে চাই। কিছু বিষয় আছে, সেই বিষয়ে ঐক্যবদ্ধ থাকব। সেটা হলো দেশের গণতন্ত্র রক্ষা, দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সঠিকভাবে পরিচালনা করা।

 

বক্তব্যে তিনি আরও বলেন, মাদক নির্মূল করতে চান এবং এই এলাকায় যাতে কোনো মাদক ব্যবসায়ী না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। এবং মাদকসেবী তো হলো পরের স্টেজ, প্রথম স্টেজ হলো মাদক ব্যবসায়ী তাদেরকে ধরে দিতে হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে যারা মাদক ব্যবসায়ী, তাদের ব্যাপারে গোপনে আমার কাছে তথ্য দিবেন। আমি পুলিশ পাঠিয়ে, র‍্যাব পাঠিয়ে—যেভাবে পারি, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করব।

 

তিনি আরও বলেন, ২৭ টা ওয়ার্ডে ২৭ টা কমিউনিটি সেন্টার তৈরি করব। সেই কমিউনিটি সেন্টারের মধ্যে কী থাকবে? একটা কমিউনিটি সেন্টার থাকবে যাতে সবাই স্বল্প ব্যয়ে সেখানে তাদের সন্তানদের, তাদের আত্মীয়-স্বজনদের বিবাহ, বিভিন্ন অনুষ্ঠান করতে পারে। এবং সেই কমিউনিটি সেন্টারের মধ্যে শুধু কমিউনিটি সেন্টার থাকবে না। সেখানে থাকবে একটা লাইব্রেরি থাকবে, একটা ব্যায়ামাগার থাকবে এবং সমাজের মুরুব্বিরা যাতে একটা বইসা একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটার জন্য সেখানে একটা রুম, একটা অফিস থাকবে। ।

 

আজকে যেই দাবিগুলি করেছেন, আমি আপনাদের সেই দাবির সাথে একমত। আমি এগুলি করে দেব।

 

প্রধান বক্তা বিভা হাসান বলেন, ১৭নং ওয়ার্ডের পাইকপাড়ায় একটি মাঠ নির্মাণ করে দিবেন। মাদক নির্মূলে জীবনের ঝুঁকি নিয়ে যে যুব সমাজ কাজ করছে ওদের জন্য একটি ক্লাব নির্মাণ করে দিবেন। সড়কের লাইটের জন্য ওয়ার্ড সচিবকে জানাবেন। আমরা জনগণের আকাংকিত উন্নয়নে সবসময় কাজ করতে চাই। মাদক নির্মূলে এলাকার সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

 

পাইকপাড়া মাদক নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা ও পাইকপাড়া বড় জামে মসজিদ সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশ এর সিনিয়র সহ-সভাপতি আফসানা আফরোজ বিভা।

 

মো. রাজিব ভূইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাইকপাড়া মাদক নির্মূল কমিটির আহবায়ক জামাল দেওয়ান, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, পাইকপাড়া মাদক নির্মূল কমিটির সদস্য কামাল দেওয়ান, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ মিঠু, সদস্য মিশুক, আসলাম সরদার, আবু সাঈদ ভূঁইয়া, মোহাম্মদ মামুন সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Back to top button