বিবিধ

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যাহতি, ভারপ্রাপ্ত দায়িত্বে আনোয়ার

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যাহতি, ভারপ্রাপ্ত দায়িত্বে আনোয়ার

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আনোয়ার হাসান (আরটিভি)।

 

একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছেন কার্য নির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোহাম্মদ মাসুম (দৈনিক নয়া দিগন্ত) ও কো অপ্ট করে সাইফুল ইসলাম সায়েমকে (দৈনিক ভোরের কাগজ) কার্যকরী সদস্য করা হয়েছে।

 

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সংগঠনের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করা মাহফুজুর রহমান এর পদত্যাগপত্র গৃহিত হয় এবং তাকে অব্যাহতি দেয়া হয়।

 

এরপর উপস্থিত সবার সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কো অপ্ট সদস্য পদে দায়িত্ব দেয়া হয়। পরে বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত শেষে সভা শেষ করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ।

 

সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি নাহিদ আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, কোষাধ্যক্ষ মোশতাক আহমেদ শাওন, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন, নজরুল ইসলাম বাবুল, শরীফ সুমন, মশিউর রহমান।

Leave a Reply

Back to top button