বিবিধ
বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উৎসাহ দিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
কুমিল্লা জেলা প্রতিনিধি: রাতুল হাসান

বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উৎসাহ দিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা-২০২৬ পরিদর্শন করেছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
এ সময় তিনি পরীক্ষার হলগুলো ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিভিন্ন পরামর্শ দেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ বাড়াতে এ ধরনের বৃত্তি পরীক্ষা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন আনোয়ার হোসেন। পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুলগুলোর উদ্যোগে এ ধরনের বৃত্তি পরীক্ষা বারবার আয়োজনের পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিযোগিতামূলক ও শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে।

