বিবিধ

নবাগত পুলিশ সুপারের সাথে বিকেএমইএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবাগত পুলিশ সুপারের সাথে চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের সঙ্গে তাঁর কার্যালয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI) এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘We Are Volunteers’-এর প্রতিনিধিবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

​সাক্ষাৎকালে প্রতিনিধিবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচিতি ও চলমান কার্যক্রম তুলে ধরেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা এবং পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যকার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। বিশেষ করে, ব্যবসায়ী নেতৃবৃন্দ এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার ও তা অব্যাহত রাখার জোরালো মতামত ব্যক্ত করেন।

​মতবিনিময় সভায় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনে গুরুত্বারোপ করেন। তিনি অবিলম্বে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন যে, জনগণের নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুদৃঢ় রাখতে পুলিশ সুপার BKMEA ও NCCI-এর নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

​উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখিত তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button