বিবিধ
তরুণদের হাত ধরে মানবতার সেবায় আত্মপ্রকাশ করল ‘স্বপ্নছায়া’
তরুণদের হাত ধরে মানবতার সেবায় আত্মপ্রকাশ করল 'স্বপ্নছায়া'

তরুণদের নিয়ে মানবতার সেবায় স্বপ্নছায়া
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছায়া মানবকল্যাণ সংগঠন সীমিত সদস্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছোট উদ্যোগে যাত্রা শুরু করেছে। তরুণদের মাদক থেকে দূরে রেখে মানবিক ও ভালো কাজে উৎসাহিত করাই তাদের অন্যতম লক্ষ্য।
গত বছরের শেষদিকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে সংগঠনটি। এরপর খাবার, সুবিধাবঞ্চিত শিশুদের বই-খাতা বিতরণ ও পড়াশোনায় সহযোগিতা এবং তীব্র রোদে শরবত বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতে বছরে ২–৩টি জনকল্যাণমূলক কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
মো-: ইয়ামিন হোসেন
পদবি-: উপদেষ্টা, স্বপ্নছায়া মানবকল্যাণ সংগঠন।

