বিবিধ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান পুকুর থেকে উদ্ধার

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান পুকুর থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ আগস্ট ২০২৪ সালে থানা থেকে লুন্ঠিত হওয়া একটি শটগান পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

​ ৩ আগস্ট ২০২৬ খ্রিঃ (সোমবার) সকাল আনুমানিক ৯:১৫ ঘটিকায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার জনৈক মো. রেজাউল করিমের (৪৬) মালিকানাধীন পুকুরে মাছ ধরার সময় জালের সাথে অস্ত্রটি উঠে আসে।

​পুলিশ সূত্রে জানা যায়, পুকুরের মালিক মো. রেজাউল করিম মাছ ধরার সময় জালে অস্ত্রটি আটকা পড়ার বিষয়টি তৎক্ষণাৎ আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোড সবজেল হোসেনকে অবহিত করেন। ওসির নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

​পরে যাচাই-বাছাই করে নিশ্চিত করা হয় যে, উদ্ধারকৃত অস্ত্রটি আড়াইহাজার থানা থেকে লুন্ঠিত হওয়া একটি শটগান (যার বাট নং- ৬৫১)। পরবর্তীতে পুলিশ নিয়মানুযায়ী সাধারণ ডায়েরি (জিডি) মূলে পুকুরের উত্তর-পূর্ব পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Back to top button