জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ায় ২০ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

 

পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে লাইভ ফুটেজ নজরদারি করছে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

Leave a Reply

Back to top button