জাতীয়

পেশাদারিত্বের স্বীকৃতি ও আইন-শৃঙ্খলা জোরদারে নারায়ণগঞ্জে জেলা পুলিশের ত্রিমুখী কর্মসূচি অনুষ্ঠিত

পেশাদারিত্বের স্বীকৃতি ও আইন-শৃঙ্খলা জোরদারে নারায়ণগঞ্জে জেলা পুলিশের ত্রিমুখী কর্মসূচি অনুষ্ঠিত

পেশাদারিত্বের স্বীকৃতি ও আইন-শৃঙ্খলা জোরদারে নারায়ণগঞ্জে জেলা পুলিশের ত্রিমুখী কর্মসূচি অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত কার্যযত্রার অংশ হিসেবে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন ২০২৬ (রবিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

মাস্টার প্যারেড: শৃঙ্খলা ও দক্ষতার মহড়া সকাল ৭:৩০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স মাঠে জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এই প্যারেডে অংশ নেন। এ সময় পুলিশ সুপার সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মাসিক কল্যাণ সভা: সমস্যা সমাধান ও শ্রেষ্ঠত্বর স্বীকৃতি

প্যারেড শেষে সকাল ৯:৩০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ ফোর্স তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন।

কল্যাণ সভায় মে মাসের কর্মদক্ষতার মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসার ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মকর্তাদের তালিকা:

শ্রেষ্ঠ এসআই  এসআই শিকদার হারুন রশিদ, সোনারগাঁও থানা।

শ্রেষ্ঠ এএসআই এএসআই আব্দুল হামিদ খান, ফতুল্লা থানা।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (যৌথ), পরিদর্শক (নিঃ) মোখলেছুর রহমান ও মোঃ হুমায়ুন কবির,  গোপালদী তদন্ত কেন্দ্র।

শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম,  ট্রাফিক শাখা।

শ্রেষ্ঠ ডিবি অফিসার এসআই এসএম আব্দুল আজিজ,  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ক্লু-লেস মামলা ডিটেকশন পরিদর্শক (নিঃ) গোলাম সারোয়ার ও আব্দুল হক।

এসআই জাকিরুল ইসলাম।  সোনারগাঁও থানা, সিদ্ধিরগঞ্জ থানা।

এছাড়াও জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও মোহাম্মদ সোহেল রানা, এএসআই মোঃ দেলোয়ার হোসেন, ওয়াচার কনস্টেবল যথাক্রমে তায়িন আহমেদ (৫৮২), মোঃ মোখলেছুর রহমান (৯৪৭), মাসুম রানা (১০৬৩), আড়াইহাজার থানার এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ এবং অপরাধ শাখার কনস্টেবল (১২৯১) মোঃ শফিকুল ইসলামকে তাদের ভালো কাজের জন্য বিশেষ পুরস্কৃত করা হয়।

 

অপরাধ পর্যালোচনা সভা: মে মাসের মামলার অগ্রগতি মূল্যায়ন, দুপুর ১২:০০ ঘটিকায় জেলা পুলিশ হেডকোয়ার্টার্সে গত মে মাসের অপরাধ পরিস্থিতি ও মামলার অগ্রগতি নিয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মে/২০২৬ মাসের অপরাধচিত্র ও মামলার অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে আরও তৎপর হওয়ার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন।

উক্ত ত্রিমুখী কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button