ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা
ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা

আগামীকাল সোমবার ২৪/৮-২০২৬ ইং ৯ম জন্মবার্ষিকী পালন করবে ফাতেমা তুজ জোহরা জান্নাত। সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও ফারজানা আক্তার মনি -এর একমাত্র কন্যা ফাতেমা তোজ জোহরা জান্নাত। জন্মদিন উপলক্ষে জান্নাতের বাবা-মা ও আত্মীয়-স্বজন জান্নাতের সুস্থতা, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই জান্নাত পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী। সবার আদরের জান্নাত বড় হয়ে দেশ ও মানুষের সেবা করবে এ প্রত্যাশা পরিবারের।
জন্মদিন উপলক্ষে জান্নাত বলেন, আমি সবার ভালোবাসা ও দোয়া চাই। বড় হয়ে আমি ভালো মানুষ হতে চাই এবং বাবা-মার মুখ উজ্জ্বল করতে চাই।
বাবা সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মেয়ে যেন সৎ, জ্ঞানী ও মানবিক গুণাবলী নিয়ে বড় হয়, সেজন্য সকলের কাছে দোয়া চাই।
মা ফারজানা আক্তার মনি জানান, আমার মেয়ে সবার দোয়ায় যেন মানুষের মতন মানুষ হয়ে বেড়ে ওঠে।
জন্মদিনে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ফুল, উপহার ও শুভেচ্ছা জানিয়ে দিনটি রাঙিয়ে তুলবেন অন্যান্য বছরের ন্যায়।
ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মদিন উপলক্ষে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

