
বজ্রপাতের সময় এই ভুলগুলো একদম করবেন না — সামান্য অসতর্কতায় ঝরে যেতে পারে প্রাণ
বাংলাদেশে কালবৈশাখী ও বজ্রঝড়ের সময় প্রতি বছর বহু মানুষ বজ্রপাতে আহত ও নিহত হন। অনেকেই মনে করেন শুধু বৃষ্টির হাত থেকে বাঁচলেই নিরাপদ থাকা যায়। কিন্তু বাস্তবে বজ্রপাতের সময় আমাদের কিছু সাধারণ ভুলই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের মতে, বজ্রপাত সাধারণত আশপাশের সবচেয়ে উঁচু বস্তুতে আঘাত হানে। তাই ঝড়ের সময় গাছের নিচে দাঁড়ানো, খোলা মাঠে থাকা কিংবা জানালার পাশে দাঁড়িয়ে বিদ্যুৎ চমক দেখা অত্যন্ত বিপজ্জনক।
বজ্রপাতের সময় যেসব কাজ একদম করবেন না:
গাছের নিচে আশ্রয় নেবেন নাখোলা মাঠ, ছাদ বা বারান্দায় দাঁড়িয়ে থাকবেন না জানালার গ্রিল বা ধাতব বস্তু স্পর্শ করবেন না ছাতা ব্যবহার করবেন নামাটিতে শুয়ে পড়বেন না সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে থাকবেন না ঝড় থামার সঙ্গে সঙ্গেই বাইরে বের হবেন না
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বজ্রপাতের সময় দ্রুত পাকা দালান বা নিরাপদ ঘরের ভেতরে আশ্রয় নিতে হবে। ঝড় থেমে যাওয়ার পরও অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে বাইরে বের হওয়াই সবচেয়ে নিরাপদ।
নিজে সচেতন থাকুন, পরিবার ও আশপাশের মানুষকেও সতর্ক করুন। একটি সচেতনতাই বাঁচাতে পারে মূল্যবান জীবন।

