রূপগঞ্জে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ কেজি গাঁজা সহ মোঃ রাসেল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
গত ১৫ জুন ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ২:৩৫ ঘটিকায় উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দেহোন্দা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে বর্তমানে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় ছানাউল্লাহর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) সাইফুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশ তথা জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

