অপরাধ

বন্দর থানায় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দর থানায় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

​এসআই (নিঃ) মোঃ রাজীব হোসেন তালুকদার-এর নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস আভিযানিক দল ২৮ জুলাই রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে দক্ষিণ লক্ষণখোলা এলাকার ধৃত আসামি মোঃ শাহাদাত হোসেন সুমনের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​১. মোঃ শাহাদাত হোসেন সুমন (২৫), পিতা- মৃত শাহাবউদ্দিন, মাতা- ফাতেমা বেগম, সাং- দক্ষিণ লক্ষণখোলা, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

২. সোহেল @ জাকির @ গাজী (৪৫), পিতা- মৃত আঃ সামাদ, সাং- নবীগঞ্জ (নুরবাগ), থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক পিসিপিআর (Police Case and Crime Record) যাচাই করে তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে বন্দর থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

Back to top button