অপরাধ

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ লাখ টাকার মালামালসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত প্রায় ২ লাখ ৪ হাজার টাকার মূল্যবান মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

​৩১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় বর্তমানে জেলাব্যাপী মাদক, অস্ত্র উদ্ধার ও ডাকাত-ছিনতাইকারী গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায়, ৩১ অক্টোবর রাত ২২:৩০ ঘটিকায় ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির পুলিশ পরিদর্শক জনাব মোঃ নজরুলের নির্দেশে এসআই মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকশ টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কুখ্যাত এই ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

রিপন (৩৪), পিতা- আঃ লতিফ, সাং- মৌচাক লতা স্টোর, নিমাই কাশারী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

মোঃ রাব্বি (৩০), পিতা- মৃত দৌলত মিয়া, স্থায়ী সাং- জগতচর, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ (বর্তমান ঠিকানা: মৌচাক এলাচির বাসা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।

হৃদয় চন্দ্র দাস (৩০), পিতা- মৃত রতন চন্দ্র দাস, সাং- মিজমিজি চৌধুরীপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ (ভাসমান)।

মাসুম (২৯), পিতা- মোবারক হোসেন, সাং- মিজমিজি মৌচাক স্ট্যান্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ২,০৪,২৪০/- (দুই লক্ষ চার হাজার দুইশত চল্লিশ) টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে:

​২ টি ইসিজি মনিটর, ​লিফট যন্ত্রপাতি, ১ টি বার্মিজ চাকু, ১ টি ছোড়া।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button