অপরাধ

সোনারগাঁওয়ে ৩০ পিস ইয়াবা সহ ৩ জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ৩০ পিস ইয়াবা সহ ৩ জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ হারুন মিয়া এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ০৯/০৫/২০২৬ খ্রিঃ দিবরাত ১২.৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন আমবাগ সাকিনস্থ ফকির গ্রুপের বাগান বাড়ীর পূর্ব পার্শে তিন রাস্তার মোড় হতে ১। দেওয়ান আরজু (৫০), পিতা-মৃত দেওয়ান বিল্লাল, মাতা-মৃত নুরজাহান বেগম, সাং-আমবাগ, পোঃ-পেরাব বাজার, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ শান্ত (২০), পিতা-মৃত জাকারিয়া, মাতা-মোসাঃ মাসুদা বেগম, সাং-আমবাগ, পোঃ-পেরাব বাজার, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। জনি বিশ্বাস (২৮), পিতা-নীলমনি বিশ্বাস, মাতা-সরস্বতী রানী বিশ্বাস, সাং-ভরৎ, পোঃ-পেরাবো, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’দের হেফাজত হতে (১) ০৩ (তিন)টি সাদা পলিথিনে মোড়ানো সর্বমোট (২০+০৫+০৫)=৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ০৩ (তিন) গ্রাম সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button