অপরাধ

ফুটবল তারকা থেকে আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ; গুলিতে জীবনাবসান টোটনের

ফুটবল তারকা থেকে আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ; গুলিতে জীবনাবসান টোটনের

মাঠের তারকা থেকে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী—গুলিতে শেষ টিটনের জীবন

একসময় যশোরের জনপ্রিয় ফুটবলার ছিলেন খন্দকার নাঈম আহমেদ টিটন। মাঠ কাঁপানো সেই ফুটবলারই পরে জড়িয়ে পড়েন অপরাধ জগতে। রাজধানীর নিউমার্কেট এলাকায় মুখোশধারীদের গুলিতে নিহত হয়েছেন দেশের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী।

পরিবারের দাবি, বসিলা পশুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বুধবার রাতে টিটনের মরদেহ যশোরে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

একসময় ফুটবলে পরিচিত মুখ টিটন ২০০১ সালের শীর্ষ ২৩ সন্ত্রাসীর তালিকায় ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলার অভিযোগ ছিল। দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পান তিনি।

Back to top button