গৃহকর্মীকে ধর্ষনের পর চুল কেটে দেওয়া ধর্ষণকারী গ্রেফতার
গৃহকর্মীকে ধর্ষনের পর চুল কেটে দেওয়া ধর্ষণকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ বন্দর মদনপুরে এক গৃহকর্মীকে ধর্ষণের পর বিচার চাওয়াকে কেন্দ্র করে সেই নারীর চুল কেটে দেয় লম্পট বাড়ীর মালিক ও তার স্ত্রী।
গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ৩০ বছর বয়সী নারীর অভিযোগ, তার স্বামী মোশাররফ হোসেন একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাচকিপ্টা গ্রাম। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়েছে। বর্তমানে মদনপুর এলাকায় মো.বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পাশের কয়েক বাসায় বুয়া’র কাজ করেন। কিছুদিন যাবত স্থানীয় বাবুল মিয়ার বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলেন তিনি। গত শুক্রবার সকালে বাড়িওয়ালা বাবুল মিয়া ফোন করে ভিকটিমকে তাড়াতাড়ি তাদের বাসায় কাজে যেতে বলেন। কিন্তু বাসায় গিয়ে ভিকটিম দেখেন বাড়িতে বাবুল মিয়া একা আছেন। আর কেউ বাসায় নেই। এরপর ভিকটিম রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকেন। একপর্যায়ে বাবুল মিয়া তাকে ডেকে রুমের ভেতর নিয়ে যায় এবং জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে জীবনে মেরে ফেলার ভয় দেখায় বাবুল। পরবর্তীতে এ ঘটনা ধর্ষক বাবুলের স্ত্রী রোজিনা কে জানিয়ে বিচার দাবী করেন ভুক্তভোগী নারী। কিন্তু উল্টো তাকে নানা রকম হুমকি ধামকি দিয়ে রোজিনা ও তার স্বামী মিলে ভুক্তভোগী নারীর মাথার চুল কেটে দেয়। এমনকি এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীকে বড় ধরনের ক্ষতি করার ভয় দেখায় বাবুল ও তার স্ত্রী রোজিনা।
পরবর্তীতে গতকাল (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে ধর্ষিত সেই ভুক্তভোগী নারী বাদী হয়ে বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাদীর অভিযোগ পাওয়ার পর বন্দর থানা পুলিশ লম্পট বাবুলকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাদীর অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের জন্য ধামগড় ফাড়ীর অফিসার কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) প্রক্রিয়াধীন।

