অপরাধ

সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিম পাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন মসজিদের অভ্যন্তরে পবিত্র আল-কোরআন নিয়ে অবমাননাকর আচরণের অভিযোগ ওঠে। পুরো বিষয়টি মসজিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে সংরক্ষিত হয়, যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

​খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​এদিকে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোনো ধরনের গুজব বা উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Back to top button