
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে এবং ইন্সপেক্টর (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
১. ফয়সাল ওরফে জুজু (২৯), পিতা- আব্দুল লতিফ, সাং- শিমরাইল, মেহারী, কসবা, ব্রাহ্মণবাড়ীয়া।
২. আরিফ (২৩), পিতা- মোহন মিয়া, সাং- কুঠি জাজিয়ারা, কুঠি, কসবা, ব্রাহ্মণবাড়ীয়া।
৩. মো. শাকিল (৩৭), পিতা- মো. জবেদ আলী, সাং- ছুটিভাগবাউল, দিঘী, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।
পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের হেফাজত থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগের ভেতর থেকে যথাক্রমে ৪ কেজি, ৩ কেজি এবং ২ কেজি—মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

