অপরাধ

সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)/মোঃ ছারোয়ার হোসেন এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ১৪/০৫/২০২৬ তারিখ দিবাগত রাত অনুমান ০১.১৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নস্থ প্রতাভেরচর সাকিনস্থ জনৈক সাইদুর (৬০) এর বসত ঘর হতে ১। সাইদুর (৬০), পিতা- মৃত মোবারক হোসেন, মাতা- রহিমা খাতুন, স্থায়ী ঠিকানাঃ গ্রাম- প্রতাভেরচর, ইউপি- পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন আনুমানিক ০৫ (পাঁচ) গ্রাম। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

প্রকাশ থাকে যে, ধৃত আসামি সাইদুর (৬০) এর বিরুদ্ধে ০৮ টি মাদকের মামলাঃ

১। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৪৫/৪৫, তারিখ- ১৮ জানুয়ারি, ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন

 

২। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৪৮, তারিখ- ২২ এপ্রিল, ২০১৭; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন

 

৩। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৫০, তারিখ- ২৭ জুলাই, ২০১৬; ধারা- ১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন

 

৪। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৪৬, তারিখ- ২২ মে, ২০১৬; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন

 

৫। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০১৬; সময়- ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন

০৬। চাঁদপুর এর মতলব উত্তর থানার এফআইআর নং-৫/৪৬, তারিখ- ০৫ মার্চ, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;

০৭। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৫, তারিখ- ১৮ জানুয়ারি, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;

০৮। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৩৫, তারিখ- ১৪ মে, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পাওয়া যায়।

Leave a Reply

Back to top button