ফতুল্লায় ১২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
ফতুল্লায় ১২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে ‘পেটকাটা রকি’ (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ফতুল্লা মডেল থানাধীন উত্তর ইসদাইর এলাকার রেললাইন সংলগ্ন পুলপাড়ের পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকি ফতুল্লার ইসদাইর কাপড়িয়া পট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি রকি ওরফে ‘পেটকাটা রকি’-র পিসিপিআর (পূর্ব অপরাধের রেকর্ড) যাচাই করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা এবং ২টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে ফতুল্লা মডেল থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

