
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ১০ জন মাদকসেবীকে আটক করে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
গত ২২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (শনিবার) সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বা সামারি ট্রায়ালের মাধ্যমে আসামিদের এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন
১. মো. বিল্লাল (২৬)
২. আব্দুর রহিম (৪৫)
৩. মো. জামিল ইসলাম (৪০)
৪. রুবেল (৩০)
৫. দেলোয়ার (৪২)
৬. পারভেজ সিকদার (২২)
৭. মো. ইয়ার হোসেন (৩৫)
৮. মো. আল-আমিন (৪৬)
৯. মো. আমির হোসেন (৪১)
১০. মো. মিলন (৪২)
মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও আইনি প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

