অপরাধ

রূপগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে রূপগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের দুটি চৌকস দল।

​গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ ছাইদুল (৩০), পিতা: মোঃ আঃ কাদির, সাং- জাঙ্গীর (দারকাব, ০৬ নং ওয়ার্ড, রূপগঞ্জ ইউনিয়ন)।

২. মোঃ রাজন মিয়া (২৭), পিতা: মোঃ নজরুল ইসলাম, সাং- মাঝিনা নদীর পাড় (রূপগঞ্জ ইউনিয়ন)। তারা দুজনেই রূপগঞ্জ থানার স্থায়ী বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সুনির্দিষ্ট নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার এএসআই (নিঃ) মিলন মিয়া এবং এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি দল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ আভিযানিক কার্যক্রম চালায়। এসময় আসামিদের তল্লাশি করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​রূপগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​এ বিষয়ে থানা প্রশাসন জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশ তথা জেলা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button