অপরাধ

রূপগঞ্জে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল স্কার্ফ সহ গ্রেপ্তার ৯

রূপগঞ্জে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল স্কার্ফ সহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল মাদক স্পটে পুলিশ ও র‍্যাবের এক বিশাল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ১২ জুন ২০২৬ (শুক্রবার) বিকেলে শুরু হওয়া এই ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ১৪ বোতল নিষিদ্ধ ‘স্কার্ফ’ (ফেনসিডিল)-সহ ৯ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

​নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় গতকাল শুক্রবার বিকেল ৪:৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭:৩০ ঘটিকা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। গোলাকান্দাইল এলাকার চিহ্নিত মাদক আস্তানা ও কুখ্যাত মাদক ডিলার দেলোয়ার এবং মুন্নির বাড়িতে একযোগে এই অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

​মাদক নির্মূলের এই গুরুত্বপূর্ণ যৌথ অভিযানে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন:

​জনাব তারেক আল মেহেদী (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, নারায়ণগঞ্জ জেলা)

​জনাব মেহেদী ইসলাম (সহকারী পুলিশ সুপার, ‘গ’ সার্কেল)

​জনাব এ এইচ এম সালাউদ্দিন (অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা)

​জনাব রঞ্জু সরকার (ইনচার্জ, ভুলতা পুলিশ ফাঁড়ি)

​জনাব মোঃ শাহীন (উপ-পরিচালক, RAB)

​অভিযানে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া ৯ ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন:

​১. মো: মনির হোসেন (৬০), পিতা- মৃত আসমত আলী (সাং- গোলাকান্দাইল, রূপগঞ্জ)

২. মো: জাকির হোসেন (৪৯), পিতা- মৃত আসমত আলী (সাং- পূর্বপাড়া, রূপগঞ্জ)

৩. মো: সাজ্জাত (২১), পিতা- জাকির হোসেন (সাং- পূর্বপাড়া, রূপগঞ্জ)

৪. মো: রাজন (২০), পিতা- দেলোয়ার (সাং- পূর্বগ্রাম, রূপগঞ্জ)

৫. মো: ইউসুফ (২০), পিতা- মকবুল (সাং- পূর্বগ্রাম, রূপগঞ্জ)

৬. মো: আশরাফুল (২৭), পিতা- আব্দুল মতিন (সাং- লস্করদী, আড়াইহাজার)

৭. মো: সুমন মিয়া (৩০), পিতা- মজিবর রহমান (সাং- দড়িকান্দি ভুলতা, রূপগঞ্জ)

৮. মো: আবু রায়হান (২২), পিতা- মৃত মালেক মৃধা (স্থায়ী সাং- সেমগাও, চাঁদপুর সদর; বর্তমান সাং- গোলাকান্দাইল, সুজনের বাড়ির ভাড়াটিয়া)

৯. মো: রাসেল (৪৪), পিতা- মৃত মোন্তাজুল হক (সাং- উত্তরপাড়া গোলাকান্দাইল, রূপগঞ্জ)

​পুলিশ সূত্র জানায়, এলাকায় মাদকের যেকোনো আস্তানা গুঁড়িয়ে দিতে এবং তরুণ সমাজকে রক্ষা করতে এই ধরণের কঠোর ও আকস্মিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Back to top button