অপরাধ

ফতুল্লায় বিপুল বৈদেশিক মুদ্রা ও গাঁজা গাছসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় বিপুল বৈদেশিক মুদ্রা ও গাঁজা গাছসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে গাঁজা, ৪ ফুট উচ্চতার একটি জীবন্ত গাঁজার গাছ এবং বিপুল পরিমাণ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ (নোট ও কয়েন) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১১ জুন (বৃহস্পতিবার) রাতে ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট ও মিস্ত্রিবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ রফিক, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে গতকাল রাত ৮:১৫ থেকে রাত ১০:৩০ ঘটিকা পর্যন্ত এই বিশেষ অভিযান চলে।

​অভিযানকালে মিস্ত্রিবাগ এলাকার বাসিন্দা ‘ডিব্বা হালিম’-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ মিলন গাজী (৩০) – যার হেফাজত থেকে ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

২. মোঃ জামান খাঁন (৪৩) – যার হেফাজত থেকে ২০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

৩. মোসাঃ মিনু বেগম (৪৫) – গৃহকর্ত্রী।

​অভিযানের সময় মিনু বেগম ও তার পলাতক স্বামী মোঃ হালিম ওরফে ডিব্বা হালিম (৫০)-এর ঘরের পিছন থেকে চাষাবাদকৃত আনুমানিক ৪ ফুট উচ্চতার একটি জীবন্ত গাঁজার গাছ জব্দ করে পুলিশ।

​বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার

​আসামিদের ঘর তল্লাশি করে ভারত, কুয়েত, জর্ডান, পাকিস্তান, আমেরিকা, তুরস্ক, মালয়েশিয়া, বাহরাইন, আরব আমিরাত ও সৌদি আরবের বিপুল পরিমাণ মুদ্রা (নোট ও কয়েন) জব্দ করা হয়। জব্দকৃত মুদ্রার তালিকা নিচে দেওয়া হলো: ভারত (রুপি)৫০০ রুপির ৩টি নোট, ১০০ রুপির ৩টি নোট, ৫০ রুপির ৯টি নোট, ২০ রুপির ১৪টি নোট, ১০ রুপির ১৭টি নোট, ৫ রুপির ১১টি নোট। এছাড়া ১ রুপির ৩৩০টি, ২ রুপির ২২৫টি, ৫ রুপির ২০০টি, ১০ রুপির ৮০টি, ২০ রুপির ১৭৭টি, ২৫ রুপির ১৭৭টি এবং ৫০ রুপির ১৭৭টি কয়েন।

কুয়েত (দিনার/কয়েন)’100′ লেখা কুয়েতি মুদ্রার ২০টি কয়েন।

জর্ডান (পিয়াস্ট্রে)’Five Pias Pres’ জর্ডানি মুদ্রার ৯টি কয়েন।

পাকিস্তান (রুপি/পয়সা)১ রুপির ৭০টি কয়েন, ১০ পয়সার ২৪টি কয়েন এবং হাফ রুপির ১০টি কয়েন।

আমেরিকা (সেন্ট/ডলার)১ সেন্টের ৫৮টি কয়েন এবং কোয়ার্টার ডলারের ৪টি কয়েন।

তুরস্ক (লিরা)১ তুর্কি লিরার ৮টি কয়েন।

মালয়েশিয়া (সেন্ট)৫০ সেন্টের ১৪টি, ২০ সেন্টের ১১টি এবং ১০ সেন্টের ৯টি কয়েন।

বাহরাইন (ফিলস)’100′ লেখা বাহরাইনি মুদ্রার ৩০টি কয়েন।

সংযুক্ত আরব আমিরাত (দিরহাম)১ দিরহামের ৩০টি কয়েন এবং ২ দিরহামের ৫টি কয়েন।

সৌদি আরব (রিয়াল)১ রিয়ালের ৬০টি কয়েন এবং ২ রিয়ালের ১০টি কয়েন।

Leave a Reply

Back to top button