ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ মা-ছেলে ও সহযোগী গ্রেফতার
ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ মা-ছেলে ও সহযোগী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (“ক” সার্কেল) মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটে ফতুল্লার পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে সর্বমোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
সালেহা বেগম (৪০) ও তার ছেলে সুজন (১৯), সাং- পায়াতলি, ভেদরগঞ্জ, শরীয়তপুর (বর্তমানে ফতুল্লার ইসদাইর এলাকার ভাড়াটিয়া)।
সাহেদ কাদের (২১), পিতা- আ. কাদের, সাং- খানপুর কলেজ রোড, নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের কাজ চলছে।

