নারায়ণগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত ১২টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ-এর ক-জোনের ইনচার্জ নজরুল ইসলাম-এর নেতৃত্বে গঠিত চৌকস আভিযানিক দলটি তারাবো বাজার সাকিনস্থ জনৈক মাসুমের গমের ঘাটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে।
নাম: মো. ফারুক মিয়া (৪৬) পিতা: মৃত ধনু মিয় মাতা: হেনা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম: বড় মহেশপুর (সামাদ সাহেবের বাড়ি), থানা: বরুড়া, জেলা: কুমিল্লা। বর্তমান ঠিকানা: কালিকাপ্রসাদ, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ; এবং তারাবো ভূইয়া পাড়া (বদু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধ দমন ও নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা তথা পুরো জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

