অপরাধ

নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযান: ৫ মাদক ব্যবসায়ী ও ৮৭ মাদকসেবী গ্রেফতার

নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযান: ৫ মাদক ব্যবসায়ী ও ৮৭ মাদকসেবী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযানের অংশ হিসেবে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকা থেকে মাদক ব্যবসায়ী সোহেল এবং ইসদাইর এলাকা থেকে মাদক ব্যবসায়ী/ডিলার সাগরকে গ্রেফতার করা হয়। এছাড়া বন্দর থানা এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এই ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। পাশাপাশি, তাদের অবৈধ আয়ের উৎস খতিয়ে দেখতে এবং মানি লন্ডারিং রোধে ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা দজুরের জন্য সিআইডি, ঢাকায় প্রতিবেদন প্রেরণ করা হবে।

​সদর মডেল থানা: ১৩ জন মাদকসেবী।

​ফতুল্লা মডেল থানা: ২ জন মাদক ব্যবসায়ী ও ৩৬ জন মাদকসেবী।

​বন্দর থানা: ৩ জন মাদক কারবারি ও ৯ জন মাদকসেবী।

​সিদ্ধিরগঞ্জ থানা: ১৭ জন মাদকসেবী।

​সোনারগাঁও থানা: ২ জন মাদকসেবী।

​আড়াইহাজার থানা: ৪ জন মাদকসেবী।

​রূপগঞ্জ থানা: ৬ জন মাদকসেবী।

​জেলার সাতটি থানায় পরিচালিত এই সাঁড়াশি অভিযানে সর্বমোট ৫ জন মাদক ব্যবসায়ীসহ ৮৭ জন মাদকসেবীকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button