আইন-আদালত

মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন: জরিমানা ৫০,০০০ টাকা

মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন: জরিমানা ৫০,০০০ টাকা

 

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। অদ্য বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন বনিক। মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন হাবিবপুর এলাকায় অবস্থিত বিভিন্ন কারখানা ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আদি মিষ্টি ভুবন নামক উৎপাদন কারখানায় অবৈধ প্রক্রিয়ায় নোংড়া পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টিতে ক্যামিকেল রং মিশ্রণ ও বিভিন্ন পোকার মিশ্রণের চিত্র পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্ণার নামক প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন সহ বিভিন্ন ঔষধ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক জানাব আনোয়ারের নেতৃত্বে একটি চৌকস টিম এবং নারায়ণগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button