অপরাধ

সিদ্ধিরগঞ্জে ৫২ পুরিয়া হেরোইন ২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫২ পুরিয়া হেরোইন ২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১২/০৫/২০২৬ খ্রিঃ ২৩.১০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া বিহারী কলোনী বালুর মাঠে এবং ২৩.৪০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ আজিবপুর (মটবাড়ী) জনৈক হাজী জালাল উদ্দিন সাহেব এর বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামি- ১। মোঃ মুছা (৩৫), পিতা- জামাল উদ্দিন, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- দক্ষিণ আজিবপুর, ০৫নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ শ্যামল (২৭), পিতা- বোরহান, মাতা- পারভীন বেগম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী (বালুর মাঠ), ০৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদ্বয়ের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫২ (বায়ান্ন) পুরিয়া হেরোইন ও ২৮ (আঠাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

১নং আসামি মোঃ মুছা (৩৫) এর বিরুদ্ধে ৪ টি মাদক মামলা এবং ২নং আসামি মোঃ শ্যামল (২৭) এর বিরুদ্ধে ২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Back to top button