বন্দর থানায় বিশেষ অভিযান: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্যসহ গ্রেফতার ১৩
বন্দর থানায় বিশেষ অভিযান: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্যসহ গ্রেফতার ১৩

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে বন্দর থানায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন সদস্যসহ বিভিন্ন মামলায় মোট ১৩ জন এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ খ্রিঃ রাত ২১.০০ ঘটিকা হতে ৩১ জুলাই ২০২৬ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকা পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বিভিন্ন টিম পর্যায়ক্রমে অভিযানগুলো পরিচালনা করে।
বন্দর থানার এসআই (নিঃ) মোঃ আবদুল আলীম ও তার সঙ্গীয় টিম (এসআই মধুসূদন পান্ডে, এসআই ফরহাদ হোসেন, এসআই মোহাম্মদ রাজিব হোসেন তালুকদার, এসআই লুৎফর রহমান ও ফোর্স) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেন। তারা হলেন:
মোঃ উজ্জল হোসেন (৩২) – পিতা: হাজী শরীফ হোসেন (নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক, নবীগঞ্জ ইসলামাবাদ)।
তাজুল ইসলাম জিতু (২৯) – পিতা: মনির হোসেন (নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য, একরামপুর ইস্পাহানী)।
মেজবাহ উদ্দিন (৪০) – পিতা: আব্দুল কাদির ডিলার (যুবলীগ সদস্য, পিচ কামতাল)।
মোঃ টিপন (৪৬) – পিতা: সাদেক আলী (আওয়ামী লীগ কর্মী, মাহমুদনগর, সরদার বাড়ী)।
আব্দুর রব (৫৬) – পিতা: মৃত সৈয়দ আলী বেপারী (উত্তর রূপালী)।
মনির হোসেন (৫৫) – পিতা: আব্দুল কাদির ডিলার (আওয়ামী লীগ কর্মী, পিচ কামতাল)।
দ্বিতীয় ও তৃতীয় অভিযান (৩০ জুলাই দিবাগত রাত ও ৩১ জুলাই ভোর):
এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত মদনপুর এলাকা হতে আল আমিন ওরফে সাগর (৩২) (পিতা: এখলাছ মিয়া, উত্তর লক্ষনখোলা) কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান নয়ামাটি এলাকা হতে ওয়াদুত মোল্লা (৫২) (পিতা: মৃত শুক্কুর মাহমুদ, নয়ামাটি ধামগড়) কে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মোঃ এখলাছ উদ্দিন ফরাজীকান্দা মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জন আসামিকে গ্রেফতার করেন। তারা হলেন:
9. মোঃ মেহেদী হাসান ইমুন (৩০) – পিতা: মৃত বাদল মিয়া (মাহমুদনগর)।
10. মোঃ সাকিব (১৯) – পিতা: আঃ হাই (মাহমুদনগর)।
11. আনোয়ার হোসেন (৫৫) – পিতা: মৃত জসিম মিয়া (রামনগর)।
12. ফয়সাল (২৫) – পিতা: মনোয়ার হোসেন (রামনগর)।
13. ফারুক – পিতা: বাদল মিয়া (সোনাচরা, ধামগড়)।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সর্বমোট ১৩ জন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

