সারাদেশ

তিতাস অফিস সম্ভবত এখনো আওয়ামী দোসর মুক্ত হয়নি : এড. আব্দুল বারী ভূঁইয়া

তিতাস অফিস সম্ভবত এখনো আওয়ামী দোসর মুক্ত হয়নি : এড. আব্দুল বারী ভূঁইয়া

 

স্টাফ রিপোর্টার (Somoysokal)

দীর্ঘদিন যাবত পাড়া-মহল্লার বাসাবাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না, প্রতিনিয়ত জনদূর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে সাধারণ মানুষের। গ্যাস না থাকার সম্ভব্য কারণ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডি’তে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া।

 

শনিবার (২২ আগস্ট) রাতে এডভোকেট আব্দুল বারী ভূইয়া তার নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদী পোস্ট করে এ প্রতিবাদ জানান।

 

 

পাঠকদের জন্য এডভোকেট আব্দুল বারী ভূইয়া’র পোস্ট নিচে হুবহু তুলে ধরা হলো,,

 

আসসালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী,তিতাস অফিস সম্ভবত এখনো আওয়ামী দোসর মুক্ত হয়নি। বিগত সতেরো বছর পাড়া-মহল্লার গ্যাস লাইন গুলোতে

কোন কাজ না করে লাখ লাখ টাকা কর্তাব্যক্তিরা আত্মসাত করেছে। কয়েকদিন গ্যাসসরবরাহ না থাকায়

লাইন গুলিতে পানি ডুকেছে।ফলে গ্যাস সরবরাহ বৃদ্ধি

পাওয়ার পর তল্লা সবুজবাগ,কোর্টের উত্তর পাশে আদর্শ

চাষাঢ়া এলাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস

লাইন থেকে পানি বাহির হচ্ছে। গ্যাস লাইন গুলিতে

সংস্কার কাজ করলে এলাকাবাসী ভোগান্তি থেকে রক্ষা

পেতে পারে। কিন্তু তিতাস গ্যাস কতৃপক্ষকে অবহিত করা

সত্ত্বেও কোন কার্যকর ব্যবস্হা নিচ্ছে না।এ বিষয়ে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সাহেবের হস্তক্ষেপ কামনা

করছি। ধন্যবাদান্তে,

এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া,

সাধারণ সম্পাদক,

ফতুল্লা থানা বিএনপি।

Leave a Reply

Back to top button