গ্রামীণ যোগাযোগ উন্নয়নে মাস্টারপ্ল্যান বিষয়ক জিআইএস কর্মশালা অনুষ্ঠিত
গ্রামীণ যোগাযোগ উন্নয়নে মাস্টারপ্ল্যান বিষয়ক জিআইএস কর্মশালা অনুষ্ঠিত

টেকসই ও সুপরিকল্পিত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাস্টারপ্ল্যান বিষয়ক জিআইএস কর্মশালা অনুষ্ঠিত
উপজেলা গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ( জিআইএস – ভিত্তিক) আরসিআইপি, লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রামীণ সড়কে কোর রোড নেটওয়ার্ক, অগ্রাধিকার এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশ অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালা আয়োজন করেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিচালিত ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন( জিআইএস- ভিত্তিক) কর্মসূচির অংশ হিসাবে এটি অনুষ্ঠিত হয়।
এসময় এ কর্মশালা সদর উপেজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা , ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্কুল শিক্ষিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ।
এসময় এ কর্মশালায় সদর উপজেলার গ্রামীণ সড়কের সঠিক কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, রাস্তার সার্বিক অধিকার সংরক্ষণ এবং ভৌগলিক তথ্যাবলীর সঠিকতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বেটস কনসান্টিং সার্ভিসেস লিমিটেড প্রতিনিধি।
এসময় কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান ‘বেটস (BETS) কনসালটিং সার্ভিসেস লিমিটেড’-এর জিআইএস স্পেশালিস্ট লরেন্স চাকমা

