সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিদেশী পিস্তলসহ ডিবি পুলিশের জালে ৩ শীর্ষ অপরাধী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের এক সফল অভিযানে ০১টি বিদেশী পিস্তল ও ব্যবহৃত মোবাইলসহ ০৩ জন পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) রাত ১১:০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ‘ক’ জোনের একটি বিশেষ চৌকশ টিম অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর নির্দেশে জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম, এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই মাহমুদুর রহমানদের সমন্বয়ে গঠিত দলটি এই সাঁড়াশি অভিযান চালায়।

​

১. জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫) — পিতা: মৃত দ্বীন মোহাম্মদ, মাতা: মৃত সবুরা খাতুন; স্থায়ী ঠিকানা: আকুর ঠাকুরপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল (বর্তমান ঠিকানা: পাইনাদি বিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।

২. মোঃ শফিকুর রহমান রনি (৩৫) — পিতা: মৃত মোঃ দুলাল হোসেন, মাতা: বিলকিস বেগম; ঠিকানা: উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

৩. মোঃ লিটন ওরফে পাইলট লিটন (৪৫) — পিতা: মৃত আবুল কাশেম, মাতা: সুফিয়া বেগম; স্থায়ী ঠিকানা: মরিচ বুনিয়া, পটুয়াখালী সদর, পটুয়াখালী (বর্তমান ঠিকানা: শান্তিনগর কামাল হোসেন হাজীর বাড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।

​

​০১টি বিদেশী পিস্তল (৭.৬৫ মি.মি.)

​আসামীদের ব্যবহৃত ০২টি মোবাইল সেট

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পিসি/পিআর (পূর্ব রেকর্ড) যাচাই শেষে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত ও পেশাদার অস্ত্র এবং মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

​ডিবি সূত্রে আরও জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে প্রধান আসামী জসিম দীর্ঘদিন যাবৎ মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারীর মাধ্যমে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিল। ঘটনার দিন মেহেরপুর থেকে আনা অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জ শান্তিনগর ক্যানেল পাড়ে অবস্থানকালে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

​এ বিষয়ে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Back to top button