সারাদেশ

রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের পর তাঁদের ছাড়িয়ে নিতে থানায় হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের দাবি।

 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠ থেকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে থানার দিকে যান। এ সময় পুলিশ টিয়ারশেল ও ছররা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

 

এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়া হয়।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Back to top button