অপরাধ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৩৭ পুরিয়া হেরোইন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৩৭ পুরিয়া হেরোইন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৫/২০২৬ খ্রিঃ ১৬.১০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় জনৈক মানিক এর অটো গ্যারেজের সামনে রাস্তার উপর, ০৫/০৫/২০২৬ খ্রিঃ রাত ২৩.২০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী সাকিনস্থ এম ডব্লিউ স্কুল এন্ড কলেজ এর সামনে ক্যানেলপাড় পাকা রাস্তার উপর এবং সকাল ০৫.৪৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০নং ওয়ার্ডস্থ চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় এর গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামি- ১। মোঃ মুনসুরুল আজম রাসেল (২৮), পিতা- মৃত মশিউল আজম, মাতা- হোসনে আরা, সাং-মিজমিজি বাতেনপাড়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ; ২। মোঃ আমজাদ হোসেন (৩০), পিতা- আব্দুল আলী, মাতা-রোকেয়া বেগম, সাং-মিজমিজি বাতেনপাড়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ; ৩। নাজিম উদ্দিন (৫৫), পিতা- মৃত রহম আলী, মাতা- মৃত শাহানুর বেগম, সাং- গোদনাইল ভূইয়াপাড়া, ১০নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরিগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৪। মোঃ ইকবাল হোসেন (৪০), পিতা- মোঃ বিল্লাল হোসেন বয়াতী, গ্রাম- গোদনাইল (সৈয়দপাাড়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ’দের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Back to top button