সারাদেশ

নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

স্থানীয় সরকার নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​ ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ০৯:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টি-পারপাস হলে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মহোদয়ের পক্ষে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম।

​প্রশিক্ষণটিতে নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী সরঞ্জাম ও ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ১ম ব্যাচের এই প্রশিক্ষণে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button