সারাদেশ

জামালপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

জামালপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে ভারতের অংশে রয়েছেন।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্তের ১০৭৬/১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয়রা তাঁকে বাধা দেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। অসংলগ্ন কথাবার্তাও বলেন।

 

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ওই নারী এখনো ভারতের অংশে অবস্থান করছেন। তাঁকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Leave a Reply

Back to top button