নজরুল ইসলাম এর উদ্যোগে মমিন উল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন উল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বাদ যোহর এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপি নজরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা এছাড়াও আরো উপস্থিত ছিলেন জুলহাস,তপন প্রমুখ।
অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতাকর্মীরা পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

