
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫২ তম জন্মদিন আজ ২৪ নভেম্বর।
দীর্ঘ ৩২ বছর ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন রবিন।১৯৯৪ সালে দৈনিক শক্তিতে লেখালেখির মাধ্যমে তার সাংবাদিকতার শুরু। এরপর আজকের কাগজ, আল মোজাদ্দেদ, বাংলাবাজার হয়ে এখন তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি অনলাইন নিউজ নারায়ণগঞ্জ টাইমসের এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মর্যাদাপূর্ণ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পরপর দু’বার নির্বাচিত হয়ে সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
কর্মময় জীবনে সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন মানবিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন সাংবাদিক বিল্লাল হোসেন রবিন। তিনি একাধারে
° আজীবন সদস্য জাতীয় যক্ষা নিরোধ সমিতি
° সমন্বয়ক, মানবাধিকার সংগঠন “অধিকার” নারায়ণগঞ্জ শাখা
° সেক্রেটারি
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ
• সদস্য
দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জ
• প্রধান উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ
• প্রধান উপদেষ্টা
বিডি ক্লিন, নারায়ণগঞ্জ
• প্রধান উপদেষ্টা
লাল সবুজ উন্নয়ন সংঘ, নারায়ণগঞ্জ
• উপদেষ্টা
আদমজী ব্লাড ডোনার গ্রুপ
• উপদেষ্টা
আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদ
• সেক্রেটারি
আদমজী জামে মসজিদ
সাংবাদিকতা, সমাজসেবায় ও মানবাধিকারে অবদান রাখায় বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা থেকে সন্মাননাও পেয়েছেন।
এছাড়াও সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা ও নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করে সাংবাদিকদের অধিকার রক্ষায় তিনি সোচ্চার ভুমিকা পালন করে চলেছেন।

