বিবিধ

মেহেরপুরে বোমাসদৃশ বস্তুতে মিলল প্রেমিকাকে হুমকি দেওয়া চিরকুট

মেহেরপুরে বোমাসদৃশ বস্তুতে মিলল প্রেমিকাকে হুমকি দেওয়া চিরকুট

প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে জেলার গাংনী উপজেলার নবীনপুর গ্রাম থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।

 

উদ্ধার করা বোমাসদৃশ বস্তুটির গায়ে প্রেমিকাকে হুমকি দিয়ে লেখা একটি চিরকুট পাওয়া যায়।

 

এতে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’

 

কালো কসটেপে মোড়ানো বস্তুটি গ্রামের খেলার মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে গাংনী থানার পুলিশ গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো যুবক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে চিরকুট লিখে একটি বোমাসদৃশ বস্তুর গায়ে কাগজটি লাগিয়ে রেখে যায়। তবে প্রেমিকাকে উদ্দেশ্য করে এ ধরনের চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা এ থানায় প্রথম।

Leave a Reply

Back to top button