সারাদেশ

মুন্সিগঞ্জে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেফতার

মুন্সিগঞ্জে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেফতার

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ নভেম্বর) জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর থানাধীন একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নূর আলম শেখ টংগিবাড়ী থানাধীন একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করছিলেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সূত্রে শিশুটির মায়ের সঙ্গে পরিচয় ও পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন নূর আলম।

 

বিষয়টি জানাজানি হলে, মসজিদ কমিটি তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকেই ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন তিনি। একপর্যায়ে ধারণ করা আপত্তিকর ভিডিওটি গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে তার সঙ্গে দেখা করার জন্য চাপ দেন।

 

অভিযোগ পেয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

জেলা পুলিশের জানিয়েছে, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম নূর আলম অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি চার সন্তানের জনক। এ ঘটনায় টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Back to top button