নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ)-এর যৌথ বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় আসামিদের কাছ থেকে ৪৫৪০ পিস ইয়াবা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃত ৯৬ জনের মধ্যে ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ৫৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৫ জন, নিয়মিত মামলার ৭ জন, নিষিদ্ধ সংগঠনের ২ জন এবং অন্যান্য ধারায় ৭ জন আসামি রয়েছে।
ফতুল্লা মডেল থানা: সর্বাধিক ২২ জন আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। তাদের মধ্যে ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন নিয়মিত মামলার আসামি এবং অন্যান্য ধারায় ২ জন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা: ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, ৪ জন ওয়ারেন্টভুক্ত এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য রয়েছে।
সোনারগাঁও থানা: বড় ধরনের মাদক চালানের উদ্ধারসহ ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখান থেকে ৪৫০০ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশি মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১১ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য ধারায় ২ জন আসামি গ্রেপ্তার হয়।
বন্দর থানা: অভিযান চালিয়ে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৬ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য ধারায় ৩ জন রয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানা: মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬ জন মাদকসেবী, ১ জন ওয়ারেন্টভুক্ত এবং ৩ জন নিয়মিত মামলার আসামি।
আড়াইহাজার থানা: ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬ জন মাদকসেবী এবং ১ জন নিয়মিত মামলার আসামি।
রূপগঞ্জ থানা: মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদকসেবী এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

