স্ত্রী-সন্তানকে কু’পি’য়ে হ’ত্যা’র দায়ে নারায়ণগঞ্জে স্বামীর মৃ’ত্যু’দ’ণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার মামলায় হারেজ (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।
(সোমবার, ২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত আনুমানিক পৌঁনে ১টায় হারেজ তার ছেলে সোহাগ (১৬) ও স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে তারা নিহত হন।
এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ হারেজকে আটক করে। পরে নিহত মনোয়ারা বেগমের মেয়ে বিথি (১৩) ও তার বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
তদন্ত শেষে পুলিশ হারেজের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। পরবর্তী সময়ে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়।
বিচার শেষে আসামি হারেজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

