আন্তর্জাতিকজাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ৫ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, থাকছে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও

জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ৫ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, থাকছে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার মধ্যেই ৫ দিনের ক্ষুদ্র সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৫টি দেশের রাষ্ট্রপ্রধানদের বাইলেটারাল মিটিং হবে।

 

প্রথম সাইডলাইন মিটিংটা হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ানের সঙ্গে। ২২ সেপ্টেম্বর সকাল ৯টা ১০ মিনিট থেকে ১১টা, এ সময়ের ভেতর হবে মিটিংটি।

 

বাংলাদেশে প্রথম ড্রোন কারখানা তৈরি হচ্ছে, সেটি তুরস্কের সহযোগিতায়। সামরিক খাতের অনেকগুলো এমওইউ চুক্তি হওয়ার চুড়ান্ত পর্যায়ে আছে।

 

এরদোয়ানের সঙ্গে মিটিংয়ের পরপরই আমাদের প্রধানমন্ত্রী বসবেন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকটি মিটিংয়ে।

 

২৩ সেপ্টেম্বর দুপুর ১টায় হবে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বসবেন ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায়। এখানে টাইম রাখা হয়েছে হিউজ। ধারণা করা যাইতেছে, কয়েক ঘন্টাব্যাপী মাল্টিপল বিষয়ে মিটিংটি চলবে। অনেক অ্যাজেন্ডা থাকবে।

 

দেশে ফেরার আগে সর্বশেষ ২৫ সেপ্টেম্বরে সকাল ১১টায় বাইলেটারাল মিটিং করবেন, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ

সাবাহ’র সঙ্গে।

 

জাতিসংঘের ৮১তম মূল এসেম্বলির পাশাপাশি অনেকগুলি সাইডলাইন ইভেন্টে এটেন্ড করতে হবে প্রধানমন্ত্রীকে; তার মধ্যেই ৫টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বাইলেটারার মিটিং এই স্বল্প সময়ের মধ্যে ব্যবস্থা করাটা সিগনিফিক্যান্ট।

 

জাতিসংঘের ইভেন্ট মানে বহুপক্ষীয় ফোরাম, অনেক কিছু গেইন করা সম্ভব সেখানে যদি পূর্বপ্রস্তুতি থাকে। বাংলাদেশ সেটাই করতেছে৷

 

প্রধানমন্ত্রী তার ডেলিগেশনে বেছে বেছে ফিক্সড করেছেন। প্রটোকল অফিসারদের বাইরে অতিরিক্ত লোক রাখেননি। বিভিন্ন দেশের সঙ্গে সাইডলাইন মিটিংয়ে যাদের রাখা বা তাদের থাকা ইম্পর্ট্যান্ট তাদেরই সফরসঙ্গী করেছেন।

 

হাসিনা আমলে দেখা যেতো চার্টার্ড ফ্লাইটে করে ৩০০-৪০০ লোক বোঝাই করে নিয়ে যেত পিকনিক করতে! সেরকমটা হতে দেন নাই এবার তারেক রহমান।

 

ইন্টারেস্টিংলি, এরমধ্যে আগামীকাল রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে উচ্চপর্যায়ের একটা বৈঠকও অ্যারেঞ্জ করা হয়েছে। যেখানে থাকবেন প্রফেসর ইউনূসও।

Leave a Reply

Back to top button